Play StoreDownload Bdjobs Live App

iFarmer Limited

Territory Sales Officer - Agri Input (Seed, Pesticides, Feed)

iFarmer Limited

Application Deadline : 25 Jul 2026

Share :
Vacancy:20
Age:At most 40 Years
Location:Bhola, Jessore, Mymensingh , Rajshahi , Rangpur, Dinajpur
Salary:20000 - 25000 BDT
Experience:1 Year
Gender:No Preference
Job Type:Full Time/Permanent
Industry:Agro based Industry
Published:25 Jun 2026

Education

  • Bachelor/Honors, Diploma in Agriculture

Experience

  • 1 Year

Skills

  • Customer Relationship
  • Sales & Marketing

Additional Requirements

  • প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
  • আবেদনকারীর নিজস্ব মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক এবং মাঠপর্যায়ে নিয়মিত কাজের জন্য মোটরসাইকেল ব্যবহার করতে সক্ষম হতে হবে।
  • এই পদে কর্মরত ব্যক্তি খুচরা বিক্রেতা, ডিলার এবং কৃষকদের সাথে সরাসরি কাজ করে কোম্পানির পণ্যের বাজার সম্প্রসারণ, গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
  • নির্ধারিত কর্ম এলাকার মধ্যে নিয়মিত ভ্রমণ ও বাজার পরিদর্শনের মানসিকতা থাকতে হবে।
  • গ্রাহক সম্পর্ক উন্নয়ন, বিক্রয় কার্যক্রম পরিচালনা এবং মাঠপর্যায়ের সমস্যা সমাধানে দক্ষ হতে হবে।
  • সৎ, দায়িত্বশীল, পরিশ্রমী এবং পেশাগত নৈতিকতাসম্পন্ন হতে হবে।
  • লক্ষ্যভিত্তিক কাজ করার মানসিকতা এবং চাপের মধ্যে কার্যকরভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
  • ভালো যোগাযোগ দক্ষতা, ইতিবাচক মনোভাব এবং দলগতভাবে কাজ করার যোগ্যতা থাকতে হবে।
  • স্থানীয় বাজার, কৃষি উপকরণ এবং কৃষক পর্যায়ের কার্যক্রম সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

Responsibilities & Context

১. বিক্রয় ও ব্যবসায়িক উন্নয়ন

  • নির্ধারিত অঞ্চলে iFarmer-এর কৃষি উপকরণ (বীজ, কীটনাশক, পশুখাদ্য, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) বিক্রয়ের নির্ধারিত লক্ষ্য অর্জন করা।
  • নতুন গ্রাহক (খুচরা বিক্রেতা ও কৃষক) সংগ্রহ এবং বিদ্যমান গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদি ও কার্যকর সম্পর্ক বজায় রাখা।
  • এগ্রি-রিটেইলারদের iFarmer-এর KriShop (কৃষপ) অ্যাপ ব্যবহার করে পণ্য অর্ডার, ডেলিভারি ও অন্যান্য কার্যক্রমে সহায়তা প্রদান।
  • স্থানীয় বাজার বিশ্লেষণ করে সম্ভাব্য চাহিদা, বিক্রয় সুযোগ এবং ব্যবসায়িক সম্ভাবনা চিহ্নিত করা।
  • বিক্রয় বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের জন্য কার্যকর বিক্রয় কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।
  • দৈনিক বিক্রয় কার্যক্রম, গ্রাহক পরিদর্শন, বাজার পরিস্থিতি এবং প্রতিযোগিতামূলক তথ্য সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত ও জমা দেওয়া।

২. গ্রাহক সেবা ও সম্পর্ক ব্যবস্থাপনা

  • কৃষকদের পণ্যের সঠিক ব্যবহার, ডোজ, প্রয়োগ পদ্ধতি এবং কৃষি-সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
  • গ্রাহকদের অভিযোগ, সমস্যা ও মতামত গ্রহণ করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করা।
  • নিয়মিত গ্রাহক পরিদর্শনের মাধ্যমে তাদের চাহিদা, সন্তুষ্টি এবং বাজারের অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া।
  • গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা।

৩. বাজার পর্যবেক্ষণ ও প্রতিযোগী বিশ্লেষণ

  • বাজারে বিদ্যমান প্রতিযোগী পণ্য, মূল্য কাঠামো, প্রচারণা কার্যক্রম এবং বিক্রয় কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা।
  • নতুন বাজার সম্ভাবনা, ব্যবসায়িক সুযোগ এবং সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করে ব্যবস্থাপনাকে অবহিত করা।
  • বাজার প্রবণতা ও গ্রাহকের চাহিদা বিশ্লেষণ করে ব্যবসায়িক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।

৪. রিপোর্টিং ও অন্যান্য দায়িত্ব

  • রিজিওনাল সেলস ম্যানেজার বা এরিয়া ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ব্যবসায়িক পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করা।
  • দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ রিপোর্ট যথাসময়ে প্রস্তুত ও জমা দেওয়া।
  • প্রতিষ্ঠানের নীতিমালা, বিক্রয় নির্দেশনা এবং কার্যক্রম সংক্রান্ত সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা।
  • ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব দক্ষতার সাথে সম্পাদন করা।

Compensation & Other Benefits

  • Lunch Facilities: Partially Subsidized
  • Festival Bonus: 2 (Yearly)
  • Salary Review: Yearly
  • T/A
  • Mobile bill
  • Insurance

Other Benefits

As per company policy

Workplace

from office

Employment Status

Full Time/Permanent

Job Location

Bhola, Jessore, Mymensingh , Rajshahi , Rangpur, Dinajpur

Company Information

iFarmer Limited

Address:

8E, Road - 81, Gulshan-2, Dhaka-1212

সতর্কীকরণ-বিজ্ঞপ্তি

এই চাকরির বিজ্ঞাপনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যদি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ দাবি করে, অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, তবে অনুগ্রহ করে অবিলম্বে আমাদেরকে জানান অথবা সংশ্লিষ্ট জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য BDJobs Live কাউকে কোন ব্যক্তিগত বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে উৎসাহিত করে না। কোন ধরনের অর্থ লেনদেনের দায় BDJobs Live বহন করবে না।

01894974043support@bdjobslive.com
HomeJobs
Mybdjobs Live