Planet Hospital.
Hospital/ Diagnostic Centre
ফার্ম সুপারভাইজার / লাইভস্টক সুপারভাইজার

Application Deadline : 22 Oct 2026
Education
- Diploma, Diploma in Livestock
Experience
- 1-3 Year
Skills
- Agro Businesses
Responsibilities & Context
Job Context
প্রকল্পের গবাদিপশুর সঠিক লালন-পালন, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি খামারের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকির জন্য একজন দায়িত্বশীল, পরিশ্রমী ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।
Key Responsibilities
-
গবাদিপশুর দৈনন্দিন লালন-পালন, পরিচর্যা ও সার্বিক দেখাশোনা নিশ্চিত করা।
-
পশুর জন্য পর্যাপ্ত খাদ্য, পুষ্টিকর খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ তদারকি করা।
-
পশুর স্বাস্থ্য পর্যবেক্ষণ, অসুস্থতা শনাক্ত এবং প্রয়োজন অনুযায়ী ভেটেরিনারি চিকিৎসার ব্যবস্থা করা।
-
টিকাদান, কৃমিনাশক প্রয়োগ ও স্বাস্থ্য পরীক্ষার রেকর্ড সংরক্ষণ করা।
-
গোয়ালঘর, পশুর বাসস্থান, খাদ্য সংরক্ষণ স্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
-
পশুর জন্ম, মৃত্যু, ক্রয়-বিক্রয়, ওজন, উৎপাদন ও অন্যান্য তথ্য নিয়মিত রেকর্ড করা।
-
পশুখাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের ব্যবহার ও মজুত তদারকি করা।
-
ফার্মের কর্মী ও শ্রমিকদের কাজ বণ্টন, উপস্থিতি ও দৈনন্দিন কার্যক্রম তদারকি করা।
-
পশুর স্বাস্থ্য, খাদ্য ব্যবহার, উৎপাদন ও ফার্মের কার্যক্রমের দৈনিক/নিয়মিত প্রতিবেদন প্রস্তুত করা।
-
পশুর নিরাপত্তা, রোগ প্রতিরোধ, বায়োসিকিউরিটি ও খামারের শৃঙ্খলা নিশ্চিত করা।
-
ফার্ম পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং খাদ্য ও অন্যান্য উপকরণের অপচয় কমানোর উদ্যোগ নেওয়া।
-
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্ব পালন করা।
Educational Qualification
-
প্রাণিসম্পদ, পশুপালন, ডেইরি ফার্মিং, কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার।
-
বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Experience
-
গবাদিপশুর খামার পরিচালনা, পশুপালন ও পরিচর্যায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
-
সুপারভাইজরি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
-
অভিজ্ঞতা না থাকলেও সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও কাজ শেখার আগ্রহ থাকলে আবেদন করা যাবে।
Skills & Area of Expertise
-
গবাদিপশুর খাদ্য, পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান।
-
কর্মী পরিচালনা ও কাজ তদারকির সক্ষমতা।
-
দৈনিক হিসাব, রেজিস্টার ও রিপোর্ট সংরক্ষণের দক্ষতা।
-
সৎ, দায়িত্বশীল, পরিশ্রমী ও শারীরিকভাবে কর্মক্ষম।
-
গ্রামীণ পরিবেশে ফার্মে থেকে দায়িত্ব পালনের মানসিকতা।
-
সমস্যা শনাক্ত করে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার সক্ষমতা।
Compensation & Other Benefits
- Lunch Facilities: Partially Subsidized
- Festival Bonus: 2 (Yearly)
- Salary Review: Yearly
Employment Status
Full Time/Permanent
Job Location
Anywhere in Bangladesh
Job Shift
Day Shift
Company Information
Hospital/ Diagnostic Centre
Address:
62-63, Amin Court Bhaban (8th Floor), Room- 804, Motijheel, Dhaka-1000
সতর্কীকরণ-বিজ্ঞপ্তি
এই চাকরির বিজ্ঞাপনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যদি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ দাবি করে, অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, তবে অনুগ্রহ করে অবিলম্বে আমাদেরকে জানান অথবা সংশ্লিষ্ট জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য BDJobs Live কাউকে কোন ব্যক্তিগত বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে উৎসাহিত করে না। কোন ধরনের অর্থ লেনদেনের দায় BDJobs Live বহন করবে না।