Play StoreDownload Bdjobs Live App
iFarmer Limited

Agro Based Industry

Quality Control Officer

iFarmer Limited

Application Deadline : 14 Oct 2026

Vacancy:5
Age:At most 45 Years
Location:Chuadanga, Bogra
Salary:20000 - 25000 BDT
Experience:1-3 Year
Gender:No Preference
Job Type:Full Time/Permanent
Industry:Agro Based Industry
Published:14 Sept 2026

Education

  • Bachelor/Honors
  • Diploma

Experience

  • 1-3 Year

Skills

  • Agriculture
  • Quality Assurance
  • Quality assurance and control
  • Quality Inspection

Additional Requirements

বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।

প্রাসঙ্গিক অভিজ্ঞতা: ধান, ভুট্টার মান নিয়ন্ত্রণ, গুণগত মান পরিদর্শন অথবা ক্রয়-পরবর্তী গুণমান ব্যবস্থাপনায় ১–৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও যোগ্য ও উপযুক্ত প্রার্থীদের বিবেচনা করা যেতে পারে।

নিজস্ব মোটরবাইক: আবেদনকারীর নিজস্ব মোটরবাইক থাকা আবশ্যক

প্রযুক্তিগত দক্ষতা

ময়েশ্চার মিটার ব্যবহারে দক্ষতা: Digital Moisture Meter এবং অন্যান্য গুণগত মান পরীক্ষার সরঞ্জাম ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

শস্যের মান যাচাই: শস্যের আকার, রঙ, ওজন, বিশুদ্ধতা এবং বিদেশী পদার্থ শনাক্তকরণ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

কম্পিউটার দক্ষতা: MS Word, Excel ও PowerPoint-সহ MS Office এবং ডাটা এন্ট্রি সিস্টেমে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

ব্যক্তিগত দক্ষতা

পর্যবেক্ষণ ও বিশ্লেষণী দক্ষতা: পণ্যের গুণগত মান যাচাইয়ে সূক্ষ্ম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে।

যোগাযোগ দক্ষতা: কৃষক, ব্যবসায়ী ও সরবরাহকারীদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ ও সমন্বয় করার সক্ষমতা থাকতে হবে।

সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ: গুণগত মান সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকতে হবে।

মাঠ পর্যায়ে ভ্রমণের মানসিকতা: প্রয়োজন অনুযায়ী ক্রয়স্থান, গুদাম এবং অন্যান্য মাঠ পর্যায়ের লোকেশনে ভ্রমণ করার আগ্রহ ও মানসিকতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা

খাদ্য নিরাপত্তা ও সংরক্ষণ: খাদ্য নিরাপত্তার মানদণ্ড এবং কৃষিপণ্য সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে মৌলিক জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

Responsibilities & Context

কোয়ালিটি অফিসার ক্রয়কৃত ধান, ভুট্টা এবং অন্যান্য কৃষি পণ্যের গুণমান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মাঠ পর্যায়ে পণ্যের গুণমান পরিদর্শন, নমুনা সংগ্রহ ও পরীক্ষা, সরবরাহকারী ও মাঠকর্মীদের সঙ্গে সমন্বয় এবং কোম্পানির নির্ধারিত Quality Assurance ও Quality Control Protocol বাস্তবায়নে কাজ করবেন।

পণ্যের নির্ধারিত মান বজায় রাখা, সরবরাহকারীর মানদণ্ড অনুযায়ী ক্রয় নিশ্চিত করা এবং ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় Quality Officer দায়িত্ব পালন করবেন।

প্রধান দায়িত্ব ও কাজ (Key Responsibilities)

Purchase Point Quality Inspection: নির্ধারিত Purchase Point বা ক্রয় কেন্দ্রে কৃষকদের কাছ থেকে সংগৃহীত ধানের গুণমান পরীক্ষা করা। এর মধ্যে Moisture, মিশ্রণ, রঙ, পরিপক্কতা এবং অন্যান্য নির্ধারিত Quality Parameters যাচাই করে উপযুক্ত ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা।

Quality App ব্যবহার: iFarmer-এর নিজস্ব Quality App ব্যবহার করে ক্রয়কৃত ধানের Quality Information, Test Results এবং Grading Data রিয়েল-টাইমে সঠিকভাবে ইনপুট ও আপডেট করা।

Supplier Connect পরিচালনা: Supplier Connect App বা iCore Platform ব্যবহার করে কৃষক, ফড়িয়া এবং স্থানীয় সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় করা, Purchase Schedule বজায় রাখা এবং প্রয়োজনীয় ডেটা সঠিকভাবে Sync করা।

Sampling & Quality Testing: প্রতিটি Lot থেকে সঠিক নিয়মে ধানের Sample সংগ্রহ করা এবং Moisture Meter ও অন্যান্য প্রয়োজনীয় Quality Testing Equipment ব্যবহার করে পণ্যের মান নিরূপণ করা।

Rejection & Grading Management: নির্ধারিত Quality Standard-এর নিচে থাকা বা মানহীন ধান শনাক্ত করা এবং প্রয়োজন অনুযায়ী Reject করা। পণ্যের Quality Grade অনুযায়ী সঠিক Pricing নির্ধারণে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

Quality Reporting & Coordination: প্রতিদিনের Quality Report এবং ক্রয়কৃত কৃষি পণ্যের হিসাব Supervisor ও Procurement Team-এর কাছে App এবং অন্যান্য নির্ধারিত Reporting Channels-এর মাধ্যমে সময়মতো জমা দেওয়া।

Compensation & Other Benefits

  • Lunch Facilities: Partially Subsidized
  • Festival Bonus: 2 (Yearly)
  • Salary Review: Yearly
  • T/A
  • Medical allowance
  • Insurance

Other Benefits

Motorbike Fuel Allowance: কোম্পানি দায়িত্ব পালনের জন্য ব্যবহৃত মোটরবাইকের জ্বালানি খরচ বহন করবে।

Workplace

from office

Employment Status

Full Time/Permanent

Job Location

Chuadanga, Bogra

Company Information

iFarmer Limited

Agro Based Industry

Address:

8E, Road - 81, Gulshan-2, Dhaka-1212

সতর্কীকরণ-বিজ্ঞপ্তি

এই চাকরির বিজ্ঞাপনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যদি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ দাবি করে, অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, তবে অনুগ্রহ করে অবিলম্বে আমাদেরকে জানান অথবা সংশ্লিষ্ট জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য BDJobs Live কাউকে কোন ব্যক্তিগত বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে উৎসাহিত করে না। কোন ধরনের অর্থ লেনদেনের দায় BDJobs Live বহন করবে না।

01894974043support@bdjobslive.com
HomeJobs
Profile