Khulna University বাংলাদেশের অন্যতম স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, যা ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। আধুনিক, সেশনজটমুক্ত ও গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়টি দেশে বিশেষ পরিচিত।
বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান, জীববিজ্ঞান, চারুকলা, আইনসহ বিভিন্ন অনুষদের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণায় উৎকর্ষ সাধন এবং জাতীয় উন্নয়নে অবদান রাখাই খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।